document.write(' আন্তর্জাতিক চাপ সত্ত্বেও কৃষিতে ভর্তুকি কমানো হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ভর্তুকিকে বিনিয়োগ হিসেবে দেখে। রাজধানীতে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষিতদের কৃষিকাজের প্রতি অনীহা দূর করার জন্যও আহ্বান জানান তিনি। কৃষি মন্ত্রণালয় শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪১৯ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। কৃষিতে বিশেষ অবদানের জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ, আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রৌপ্য ও ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ পদক তুলে দেন। এসময় তিনি বলেন, কোনভাবেই কৃষিতে ভর্তুকি বন্ধ করা হবে না। কৃষি উন্নয়নে আওয়ামী লিগ সরকারের অবদান তুলে ধরেন শেখ হাসিনা। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পুর্ণ বলেও দাবী করেন তিনি। নানা কারণে কৃষি জমির পরিমাণ কমছে উল্লেখ করে প্রধানমন্ত্রী কম জমিতে অধিক ফসল উৎপাদনের কৌশল উদ্ভাবনের জন্য কৃষিবিদদের প্রতি আহ্বান জানান। ২০২১ সালের মধ্যে দেশকে উন্নত-সমৃদ্ধ করার লক্ষ্যে সকলকে এক হয়ে কাজ করার জন্যও আহ্বান জানান শেখ হাসিনা ');